আরণ্যক টিটো (Page ১৫)

সম্পাদক— প্রকৃতিপুরুষ

সুফিকণিকা : পর্ব্ব এক

[শত শত বছর ধরে সুফী সাধকরা তাদের জীবনের অভিজ্ঞতার কথা বলতে ছোট ছোট গল্প ব্যবহার করতেন। অল্প কথায় সহজ ভাষায় সুফী সাধকরা তাদের অর্জ্জিত জ্ঞান ও উপলব্ধির কথা জানাতে পারতেন যা হাযার হাযার পৃষ্ঠার বর্ণনায়ও হয়ত দুঃসাধ্য। আমার সংগ্রহের সেইসব জ্ঞান ও উপলব্ধির কয়েকটি এখানে

ইসলাম, ইসলামফোবিয়া ও পশ্চিমের রাজনীতি

‘Man and Superman’-এ জর্জ বার্নার্ড শ ইসলামের চেতনার ভূয়সী প্রশংসা করেছিলেন। হান্টিংটন ‘দ্যা ক্ল্যাশ অব সিভিলাইজেশন’-এর পাশ্চাত্যের উদয় অধ্যায়ে ৮ম থেকে দ্বাদশ শতাব্দী পর্য্যন্ত সাহিত্য, বিজ্ঞান, শৈল্পিক অর্জ্জনে ইউরোপকেও ছাড়িয়ে যায়, সেটাও বলা হয়েছে। একই বইয়ের পাশ্চাত্য ও ইসলাম অধ্যায়ে বার্নার্ড লুইসের কথা উল্লেখ করে

শিব ও দক্ষ কিংবা বিদ্যা ও অবিদ্যা

ইংরেজী ‘education’ ল্যাটিন শব্দ ‘educare’ থেকে এসেছে, যার অর্থ লালন করা, পরিচালনা করা, গড়ে তোলা। সেটা নৈতিক, মানবিক ও বুদ্ধিভিত্তিক অর্থে বুঝায়। বাংলা ‘শিক্ষা’ শব্দটি এসেছে সংস্কৃত ‘সাস্’ ধাতু থেকে। এর অপর একটি অর্থ হলো ‘বিদ্যা’। সংস্কৃত বিদ্ ধাতুর অর্থ জ্ঞান আহরণ করা। বঙ্গীয় শব্দার্থকোষ

জীবনের যমজ পাখী, পুতুল ভাঙ্গার দিনে ও অন্যান্য কবিতা

সাঁকো ও পারাপারের ফজিলত সাঁকোটা পার হলেই পেরিয়ে যাব চিহ্নায়কের দূরত্বটুকু* ভূবনগাঁয়ে* অপার শূণ্যতায় একে অপরকে পাব* একে অপরের হব** সাঁকোটা ছুঁয়ে আছে উৎসের মেঠোপথ* গন্তব্যের সম্ভাবনা রেখা** কতটা বিন্দু* কতটা রেখা* ভেদে নয়* অভেদেই মিলিবে পরম ঠিকানা* চল পারাপারে জেনে নিই* বুমেরাং ব্যাকরণখানা**  

গ্রামপতনের ধ্বনি : অরণ্যনগর ও আগামী সভ্যতার আবাসন

………… নাগরদোলায় দোলে নগরজীবন! নাগরিকা, দেখে জানালায়, দূরদেশ— গ্রাম— হাতছানি!… আর প্রাসাদী শাড়ীর কারূকাজে ঢাকে দেহের সুষমা— ফুল, পাখী, প্রজাপতি, বনানী, পাহাড়, নদী… নাগরদোলায় দোল খেয়ে খেয়ে আধোঘুমে ভাবে, জলের সোহাগভরা কাঁখের কলসে পিপাসা মেটানো নদীর যুবক, হাঁটে কুয়াশাঘেরা আড়ালে, নদীবাংলার কূলে বাজে বাঁশী, বাঁশীর

যোজনগন্ধবিকার : ‘সিষ্টেম ডিজাইনিং’-এর সমস্যা

‘শ্রীভগবান কহিলেন … হে ভারত। মহৎ ব্রহ্মৈ আমার যোনি। তাহাতেই আমি গর্ভ নিক্ষেপ করি। তাহা হইতেই সর্ব্বভূতের উৎপত্তি হয়।’ … গীতা ১৪ : ৩। ‘There are other pitfalls, including the widespread practice of manipulating information. Public relations people, for example, often put out press releases

গ ল্ প : জনন

“কিছু বলবি! বইটা কেমন লাগল বল্।” ছিপি জবাব দেয়, “ভয় লাগছিল। কয়েক পাতা পড়েছি। আচ্ছা, তুই কেমন করে লিখিস বল্তো! আমি তো পারি না”। “সবাই কি সব একই রকম পারে! এই যেমন তুই প্রশ্ন কর্‌তে পারিস, আমি পারি না। তোর জনন ক্ষমতা তোর কথায়, প্রশ্নের মাধ্যমে।

মন রে কৃষি কাজ জান না

প্রাচীনকালে ভারতবর্ষের শিক্ষা পদ্ধতি ছিল গুরুগৃহ কেন্দ্রীক। শিক্ষার্থীরা গুরুর আশ্রমে দীর্ঘদিন থাকত এবং গুরু শিক্ষার্থীদের জীবন-যাপন থেকে শুরু করে প্রচলিত বিশেষায়িত বিষয় সমূহের উপর অধ্যায়ন করাতেন আগ্রহ এবং মেধা অনুসারে। ঐ সময়ের শিক্ষার ভিতর কৃষিকাজ হাতে কলমে শিক্ষা করা ছিল সব শিক্ষার্থীর জন্য অক্ষরজ্ঞান অর্জ্জন

মাহবুবুল ইসলামের তিনটি কবিতা

শব্দের ভেতর কোন্ ভাষা খুঁজছ তুমি! শব্দে শুয়ে আছে তার শবদেহ, যে বর্ণের ভেতর তোমাকে টানছি সেখানেই তুমি সবচেয়ে বেশি বিবর্ণ। এরচেয়ে বৃক্ষের পাতায় পাতায় আছে শোন, সবুজ ক্লোরোফিলের ভাষা। সমুদ্রের বুকে জাগে যে ঢেউ, উত্তাল করে মানুষের মন এমন একটা ভাষা আমাকে দিতে পার?

পরিবর্ত্তনা চৌধুরাণী : পরিবর্ত্তন বিষয়ক খসড়া

জংলা নদীর ধারে ধ্যানী বক, আমাকে ধর্ম্মের শিক্ষা দেয়, কেমন ভাবের মর্ম্মে দাঁড়িয়ে থাকতে হয় এক পায়ে; যেমনটা আছে মাননীয় তালগাছ! … পাঠশালা, ধর্ম্মশিক্ষা জানে, বারবার লাড্ডু খাওয়া আমি, রসার্থে সন্ধান করি ভবাপাগলার মালাই বিতান! … মাড়াই পথের মোড় নিতাইগঞ্জের। … জংলা নদীর ধারে (ধ্যানী

তেপান্তরের পাথার

তেপান্তরের পাথার পেরোই রুপকথার… বাড়িশুদ্ধ সবার মন খারাপ, ক্ষেতের ধান পেকে আসছে, অথচ বৃষ্টি থামার নাম নেই। সবচেয়ে বেশি মন খারাপ বড় চাচার। বড় চাচা মুখ ভার করে বারান্দায় পিঁড়ি পেতে হুক্কা টানছে। হুক্কার বিষয়টি তন্ময়ের বেশ লাগে, ছিলিমের ভেতর কালো টিক্কায় আগুন ধরিয়ে টানতে

নতুন সকালের প্রতীক্ষায়

রাষ্ট্রীয় উন্নয়ন ধারণায় বাংলাদেশ উন্মুক্ত বাজার নীতির মডেল অনুসরণ করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সূচকে যে চলকগুলো শক্তিশালী হিসেবে দেখা যায় সেখানে এদেশের সামাজিক এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে ইতিবাচক কোন নীতি আদৌ গ্রহণ করা হয়েছে কি না সেটা স্বাধীনতার অর্দ্ধশত বছর পর এসে হিসেব করলে বেরিয়ে