উদভ্রান্ত ॥ সাম্য রাইয়ান
একঝাঁক মুগ্ধতা জমে জমে এক বিরাট কৃষ্ণচূড়া জন্ম নিয়েছিল; তুমি কি আমার আত্মকে ছুঁয়ে দেখেছিলে? সেই কৃষ্ণচূড়া ─ কী আশ্চর্য্য এক্ষণো দাঁড়িয়ে আছে অকপটে; শুনতে পেরেছিলে কক্ষণো মৃত্যুর ডাক? হৃৎপিণ্ড থেকে বিকিরিত হয় মুগ্ধরঙ্গীন আলো; তোমার লালজামার রং কি রক্তের প্রতিনিধিত্ব করে? …



















