কবিতা আহ্নিক জীবনের গতি ॥

এই ধাবমান তারকার পিছে যতগুলো প্রার্থনা জুটে
তুমি তার অধিক ঈর্ষা নিয়ে ছুটে এলে,
জন্মবিন্দু হতে জীবনের অসীম পরিধি ঘুরে, অবশেষে
কাকে তুমি কেন্দ্র বলে মেনে নিলে …

হে আহ্নিক জীবনের গতি, কোথায় রেখেছ তবে
তোমার সে একান্ত কৌণিক পরিসর?

প্রকাশিতব্য কাব্যগ্রন্থ থেকে —

রচিত ও প্রকৃতিপুরুষ কর্ত্তৃক প্রকাশিত কবিতা, আহ্নিক জীবনের গতি — তে সম্পাদিত।

→←

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *